ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাকিব-অপু যুক্তরাষ্ট্রে, বুবলীর আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 July, 2023, 2:24 PM

শাকিব-অপু যুক্তরাষ্ট্রে, বুবলীর আবেগঘন স্ট্যাটাস

শাকিব-অপু যুক্তরাষ্ট্রে, বুবলীর আবেগঘন স্ট্যাটাস

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী গত কয়েক দিন ধরেই আড়ালে ছিলেন। বুবলীর ঈদে মুক্তি পায় ‘প্রহেলিকা’ সিনেমা । সেটার প্রচারেই ব্যস্ত সময় পার করতে দেখা গেলেও বিগত কয়েকদিনে কোথাও তার কোনো উপস্থিতি চোখে পড়েনি। 

এরই মাঝে গুঞ্জন ছড়ায়, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। যেখানে অবস্থান করছেন এই নায়িকার স্বামী ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। 

তবে এসব গুঞ্জনের মাঝেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা মিলল বুবলীর। নিজের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছেলেকে নিজের পৃথিবী উল্লেখ করে লিখেছেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’

মা-ছেলের ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। যার অধিকাংশই ইতিবাচক। বুবলীকে শক্ত থাকার পরামর্শ দিয়ে বীরের জন্যও দোয়া করেছেন অনেকে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়। যুক্তরাষ্ট্রে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে তাদের।

এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে শাকিব-অপুর ফের মিলে যাওয়ার গুঞ্জন। একদল তাদের সাধুবাদ জানালেও অন্য আরেক দল বুবলীকে খুঁজে বেড়াচ্ছেন। 

তাদের প্রশ্ন, শাকিব-অপু যুক্তরাষ্ট্রে সময় কাটালে বুবলী কোথায়? বুবলীর সঙ্গে কি বিচ্ছেদ হয়েছে শাকিবের? নিজের বড় ছেলে জয়কে নিয়ে ঘুরে বেড়ালেও ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য কি সময় হয় ঢালিউড সুপারস্টারের?
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status