ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিচ্ছেদের পথে অজয়-কাজল? একটা পোস্টেই সব স্পষ্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 July, 2023, 10:29 AM

বিচ্ছেদের পথে অজয়-কাজল? একটা পোস্টেই সব স্পষ্ট

বিচ্ছেদের পথে অজয়-কাজল? একটা পোস্টেই সব স্পষ্ট

ক্যারিয়ারের শুরুতে ভিন্ন স্টারকে মন দিয়েছিলেন কাজল ও অজয় দেবগণ। একসঙ্গে কাজ করতে গিয়ে তারা একে অপরের কাছাকাছি আসেন। সেখান থেকেই বাড়ে সম্পর্কের গভীরতা। প্রেমের নানা সমস্যা নিয়ে অজয়ের কাছে হাজির হতেন কাজল। তা ধৈর্য ধরে শুনতেন অভিনেতা, দিতেন সমাধানও। এরপর লাভগুরুর সঙ্গে প্রেমে জড়ান অভিনেত্রী।

এরপরই শুরু হয় তাদের নতুন করে পথ চলা। বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সেখান থেকে ধীরে ধীরে সংসার, সন্তান, সব চলছিল ঠিক পথে। হঠাৎ গত কয়েক মাসে প্রকাশ্যে আসে অন্য খবর। বর্তমানে নাকি আলাদা থাকছেন কাজল ও অজয় দেবগণ। তার কারণেই নাকি কেঁদে ভাসাচ্ছেন তাদের কন্যা নাইসা দেবগণ।
বিচ্ছেদের পথে অজয়-কাজল? একটা পোস্টেই সব স্পষ্ট

বিচ্ছেদের পথে অজয়-কাজল? একটা পোস্টেই সব স্পষ্ট


 যদিও এ খবর নিয়ে কখনোই মুখ খোলেননি এই জুটি। তবে দিন দিন এই খবর যেন ছড়িয়ে পড়ছিল সর্বত্রই। যদিও কাজলের সিরিজের প্রচারে উপস্থিত থাকতে দেখা গেছে অজয় দেবগণকে।

অজয় দেবগণ এবার একটি পোস্টেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে। দুই সন্তান ও কাজলকে নিয়ে ব্রাঞ্চে মজলেন তিনি। গর্ব করে লিখলেন, পরিবারের সঙ্গে কাটানো সময়ই সবচেয়ে বেশি দামি। পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিলেন, ‘এই ব্রাঞ্চের সঙ্গে সময় কাটানোর চেয়ে সুন্দর আর কিছুই নেই…।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status