ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জোভান-তাসনিয়া'র 'লাভ ইউ হেট ইউ'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 July, 2023, 10:14 PM

জোভান-তাসনিয়া'র 'লাভ ইউ হেট ইউ'

জোভান-তাসনিয়া'র 'লাভ ইউ হেট ইউ'

চলচ্চিত্র নির্মাণের সংখ্যা যখন কমে যাচ্ছে, প্রয়োজনা প্রতিষ্ঠানগুলোও একে একে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই নিয়মিত চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে যাত্রা শুরু করল নতুন প্রযোজনা প্রতিষ্ঠান 'ধুমকেতু প্রোডাকশন। 

এইবারের ঈদে 'লাভ ইউ হেট ইউ' নামে নতুন নাটকের মাধ্যমে দেশের শোবিজ অঙ্গন যাত্রা শুরু করল 'ধুমকেতু প্রোডাকশন । যা ইত্যেমধ্যে বেশ সাড়া ফেলেছে। অল্প দিনেই ইউটিউবে নাটকটি সাড়ে ৩ মিলিয়ন ভিউ হয়েছে। যেখানে অভিনয় করেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তাসনিয়া ফারিন।

 ধুমকেতু প্রোডাকশনের কর্ণদ্বার মো. রাফাত রহমান বলেন, ‘আমরা এরইমধ্যে নাটক নির্মাণের মধ্য দিয়ে ধুমকেতু প্রোডাকশন যাত্রা শুরু করেছি। আমরা এখান থেকে তরুণ নাট্যনির্মাতা, সম্ভাবনাময় তরুণ শিল্পীদের মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সুবিধা তৈরি করে দিব। নাটক নির্মাণের বিষয়টি যেখানে শুধুমাত্র মেধাতেই সীমাবদ্ধ নয়, এখানে অর্থনৈতিক ক্রিয়া প্রক্রিয়ারও যোগসূত্র রয়েছে। আমরা ভালো কাজের জন্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবীদের কাজের সুযোগ করে দিব।’

তিনি আরও বলেন, নাটক নির্মাণের ক্ষেত্রে ধুমকেতু প্রোডাকশন যে কোনো নাট্যকার, নির্মাতা, নতুন কুশিলব ও কলাকৌশলীদের শিল্পমানকে অধিক গুরুত্ব ও শ্রদ্ধার চোখে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে বাংলা চলচ্চিত্রও প্রযোজনা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status