ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া-ডোনাল্ড লু’র সাক্ষাৎ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 July, 2023, 12:23 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া-ডোনাল্ড লু’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া-ডোনাল্ড লু’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সাক্ষাৎ করেছেন। আজ সকাল সাড়ে ৯টায় গণভবনে সাক্ষাৎ করেন তারা।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সকাল ১১টায় আইনমন্ত্রী আনিসুল হক ও দুপুর ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে  বৈঠক করেন দুই মার্কিন দূত। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারা। আজ বিকেলে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও সুশীল সমাজের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা আছে উজরার।

গত মঙ্গলবার ৪ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া ও ডোনাল্ড লু। তাদের সফরসঙ্গীদের মধ্যে আরও আছেন ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। গতকাল তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status