|
তাহেরপুর পৌরসভার কাউন্সিলর রইচ উদ্দিনের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক
নতুন সময় প্রতিনিধি
|
![]() তাহেরপুর পৌরসভার কাউন্সিলর রইচ উদ্দিনের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক কাউন্সিলর রইচ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাউন্সিলর রহিচ উদ্দিনের বাড়ি তাহেরপুর পৌরসভার খয়রা গ্রামে। রহিচ উদ্দিন তাহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের দুই বারের কাউন্সিলর। মরহুম কাউন্সিলর রহিচ উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
