ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে পরিদর্শন করেন শাহ্ আহমদ ফজলে রাব্বী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 June, 2023, 8:36 PM

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে পরিদর্শন করেন শাহ্ আহমদ ফজলে রাব্বী

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে পরিদর্শন করেন শাহ্ আহমদ ফজলে রাব্বী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। আজ ১২ জুন, পরিদর্শন কালে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের কুশলাদসিহ নির্বাচনী দায়িত্ব পালনে কোনরুপ সমস্যা রয়েছে কি না তা জানতে চান। 

এ সময় তিনি ভোটার ও প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপমহাপরিচালক বলেন, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সাধারণ আনসার, ভিডিপি এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার দায়িত্তে নিয়োজিত রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তিনি একটি অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। 

এসময় তাঁর সাথে ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মো: সেলিমুজ্জামান ও ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status