|
আইসিসিবিতে ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ‘ঢাকা সামার কন’
নতুন সময় প্রতিবেদক
|
![]() আইসিসিবিতে ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ‘ঢাকা সামার কন’ আগামী ১২ থেকে ১৪ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। তিন দিনের এই ফেস্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। মূলত একটি বিশ্বব্যাপী উৎসাহমূলক অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কমিউনিটিতে একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরির ধারণা থেকেই আয়োজিত হচ্ছে ঢাকা সামার কন। আয়োজকরা জানান, ঢাকা সামার কনে থাকবে এক্সপেরিয়েন্স জোন। যেখানে দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের প্যাভিলিয়নে পণ্য ও সেবা প্রদর্শন করবে। আরো থাকবে আর্টিস্ট অ্যালি, নানান অ্যাকশন ফিগার ও টয় কালেকশনগুলো ডিসপ্লে করার জায়গা। এ ছাড়া ভি-আর এক্সপেরিয়েন্স, ফ্যান মিট-গ্রিট, পুনর্মিলন, কমিক ও কসপ্লে মাররেন্ডাইজিং-এ ভরপুর থাকবে এক্সপেরিয়েন্স জোন। তিন দিনব্যাপী এই ফেস্টিভালে থাকবে নানা রকম খাবার সমারোহ নিয়ে ফুডকোর্ট। জানা গেছে, এই ফেস্টিভালে থাকছে কসপ্লে প্রতিযোগিতা, কনসার্ট, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন ও প্যানেল আলোচনাসহ আরো অনেক আয়োজন। পছন্দের সুপারহিরোর পারফর্মেন্স কিংবা প্রিয় কসপ্লে আর্টিস্টের সাথে দেখা করার সুযোগের সাথে জনপ্রিয় সকল ব্যান্ড সঙ্গীতের এক মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। ফেস্টিভ্যালে কসপ্লেয়াররা মঞ্চে তাদের পছন্দের কমিক, সুপারহিরো ও সিনেমার চরিত্রগুলোকে তুলে ধরবেন। এরপর কস্টিউম প্লের মাধ্যমে মঞ্চ মাতাবেন, করবেন ফ্রি-স্টাইল পরিবেশনা। কসপ্লেয়ারদের কখনো দেখা যাবে গোয়েন্দা শার্লক হোমস সেজে হ্যারি পটারকে পরামর্শ দিতে, ব্যাটম্যানকে দেখা যাবে ‘ম্যাট্রিক্স’ সিনেমার নিওর সঙ্গে আড্ডা দিতে। ডিজনির প্রিন্সেস এলসা আর অ্যানিমে চরিত্র আর নারুটোকেও দেখা যাবে দুই বন্ধু একসঙ্গে সেলফি তুলছেন। পুরো কসপ্লে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা নির্বাচিত হবেন তিনটি ভিন্ন ক্যাটাগরিতে। কমিক প্রেমীদের জন্য থাকবে কমিক জোন। যার মধ্যে থাকবে ভিনটেজ ক্লাসিক থেকে কমিক্সের বিশাল সংগ্রহ। যা তরুণদের ব্যাপক অনুপ্রেরণা ও বিনোদন দেবে। প্রতিদিনই রয়েছে কনসার্ট, যেখানে পারফর্ম করবে দেশীয় বিখ্যাত সব হেভি মেটাল, রক এবং পপ ব্যান্ড এবং সাথে থাকছে একক সঙ্গীত পরিবেশনা। আরো থাকবে হিপহপ, কে-পপ, জে-পপসহ নানা গ্রুপের পরিবেশনা। ঢাকা সামার কনের আহ্বায়ক ও মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘সকল প্রকার বিনোদনের সমারহ নিয়ে প্রথমবারের মতো এই ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছি। পছন্দের সুপারহিরোর পারফর্মেন্সের পাশাপাশি দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। ফেস্টিভ্যালে কসপ্লেয়ারদের মধ্যে থেকে একক, দলীয় এবং শিশু এই তিন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে।’ তিনি আরো বলেন, ফেস্টিভ্যালে শিশুদের জন্য বিশেষ কিডস জোনের ব্যবস্থা থাকবে। যেখানে শিশুরা নিরাপদে খেলাধুলা করার সুযোগ পাবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানকে রেখে ফেস্টিভালের অন্যান্য প্রোগ্রামগুলো উপভোগ করতে পারবেন। আশা করি ঢাকা সামার কন বিনোদনে এক নতুন মাত্রা যোগ করবে।’ ঢাকা সামার কন নিয়ে বিস্তারিত জানা যাবে https://www.facebook.com/dhakasummercon এই লিংকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
