ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
‘জিডি কোনো ফ্যাক্টর নাকি’, রিয়ার অভিযোগ প্রসঙ্গে হিরো আলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 June, 2023, 6:04 PM

‘জিডি কোনো ফ্যাক্টর নাকি’, রিয়ার অভিযোগ প্রসঙ্গে হিরো আলম

‘জিডি কোনো ফ্যাক্টর নাকি’, রিয়ার অভিযোগ প্রসঙ্গে হিরো আলম

ইউটিউবে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারই সিনেমা ‘টোকাই’-এর নায়িকা রিয়া চৌধুরী। 

গত শুক্রবার রাজধানীর বাড্ডা থানায় তিনি এই জিডি করেন। তার অভিযোগ ফেসবুকে হিরো আলমের পেজ ব্যবহার করে তাকে গালাগালি করা হয়।

জিডির বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জিডি হয়েছে। তবে এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।

জিডিতে রিয়া চৌধুরী অভিযোগ করেন, গত ৭ জুন বিকালে হিরো আলমের ফেসবুক পেজ ‘হিরো আলম বগুড়া’ থেকে রিয়ামণি (২৭) নামের এক মেয়ে অশ্লীল গালাগালি করে। এর পেছনে হিরো আলমের ইন্ধন রয়েছে। যে কারণে আমার সামাজিকভাবে মানহানি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য–উপাত্ত না থাকার কারণে আপাতত সাধারণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য–উপাত্তের ভিত্তিতে/প্রয়োজন সাপেক্ষে মামলার আবেদন করা হবে।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমার নামে তো অনেকেই জিডি করে। আমার পেজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয়নি। কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করা হয়েছে।

‘আর পেজতো আমি চালাই না। পেজ অ্যাডমিনরা চালায়। সে প্রমাণ করুক যে আমি তাকে গালিগালাজ করেছি। এছাড়া জিডি কোনো ফ্যাক্টর নাকি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status