ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
পাগলা মসজিদের দানবক্সে অসহায় মায়ের চিঠি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 May, 2023, 4:33 PM

পাগলা মসজিদের দানবক্সে অসহায় মায়ের চিঠি ভাইরাল

পাগলা মসজিদের দানবক্সে অসহায় মায়ের চিঠি ভাইরাল

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দান সিন্দুক থেকে ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। এবারও দান সিন্দুকের টাকার সঙ্গে পাওয়া গেছে একটি চিরকুট। এ ছাড়াও টাকার পাশাপাশি বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালংকারও মিলেছে।

শনিবার (৬ মে) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টায় মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়।

সিন্দুকের টাকার সঙ্গে পাওয়া চিরকুটটি লিখেছেন পারভীন নামে এক নারী। তিনি চিরকুটে ছেলে-মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য মানত করেছেন। পাশাপাশি নিজের শারীরিক সুস্থতাও কামনা করেছেন। নিজের সমস্যাগুলো দূর হলে তিনি মসজিদের দান সিন্দুকে দুই হাজার টাকা দেওয়ার কথাও লিখেছেন চিরকুটে।

ওই চিরকুটে পারভীন লিখেন, ‘আমার নাম পারভীন। আমার শরীর অনেক অসুস্থ। আমার পাগলা বাবার মসজিদে আসার অনেক ইচ্ছা ছিল, আসতে পারলাম না। পাগলা বাবার মসজিদে আমার আরজি যে, আমার ছেলে-মেয়েকে যেন ভালো জায়গায় বিয়ে দিতে পারি। আমার শরীরে অনেক ব্যথা, আমি চলতে পারি না। আমার কিডনি সমস্যাও আছে। আমি পাগলা বাবার কাছে এই দোয়া চাই যেন, আমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তাহলে আমি পাগলা বাবার মসজিদের দানবাক্সে দুই হাজার টাকা দিব। আর আমি যদি ভালো থাকি, তাহলে আমি নিজেই আসব। আমি তো শুনি, পাগলা বাবার কাছে যে আসে সবার মনের আশা পূরণ হয়। আমার আশাগুলো যেন পূরণ হয়। আমিন।’

এলাকাবাসী ও মসজিদের খতিব সূত্রে জানা যায়, পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৬ জানুয়ারি ৩ মাস ৭ দিন পর দান সিন্দুকগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ১৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এবার ৪ মাস পর ৮টি দান সিন্দুক খোলা হল। দান সিন্দুকে পাওয়া টাকাগুলো গণনা চলছে। টাকা গণনার কাজে অংশ নিয়েছেন, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status