ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বাগমারায় গোয়ালাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগের কমিটির ঘোষণা সভাপতি বাবলুর, সম্পাদক আমিনুল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 May, 2023, 10:27 PM

বাগমারায় গোয়ালাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগের কমিটির ঘোষণা সভাপতি বাবলুর, সম্পাদক আমিনুল

বাগমারায় গোয়ালাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগের কমিটির ঘোষণা সভাপতি বাবলুর, সম্পাদক আমিনুল

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। বাবলুর রহমান বাবুকে সভাপতি ও আমিনুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি গঠন করা হয়। 

শুক্রবার সন্ধ্যায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোয়ালকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 

আগামী ১৫ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে পূর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরি করবেন। স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাগমারায় ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে কমিটি গঠনের কার্যক্রম। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল আলী খরাদী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ। 

প্রধান অতিথি বলেন, আসন্ন নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। ঘরে বসে থাকার সময় নেই। আওয়ামী লীগের সাথে নতুন করে স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ যুক্ত হয়ে কাজ করবে। আগামী তিন বছরের জন্য স্বেচ্ছাসেবকলীগের এই কমিটি ঘোষণা করা হলো। সঠিক নেতৃত্বের মাধ্যমে এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। নৌকার বিজয় হলে সবাই মূল্যায়ন পাবে। দেশের উন্নয়ন হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status