|
নৌকার বিজয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() নৌকার বিজয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে: এমপি এনামুল হক প্রধান অতিথি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন সময় নেই। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। কোন অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সেই সাথে নির্বাচন না হওয়া পর্যন্ত সবাইকে এক হয়ে ভোটের মাঠে থেকে নৌকার বিজয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়নকে বেগবান করতে চাইলে নৌকার বিজয়ের বিকল্প নেই। নৌকা মানে উন্নয়ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষ শান্তিতে আছে। প্রতিটি স্তরে উন্নয়ন হচ্ছে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এখন থেকেই দলমত নির্বিশেষে নৌকার বিজয় ঘটাতে হবে। গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার বকুল আলী খরাদীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়ালকান্দি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু। অন্যান্যের মধ্যে বক্তব্য ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক মোল্লা, আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগনিক সম্পাদক রাজু মোল্লা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবেদ আলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুয়ারা বেগম, যুবলীগের সম্পাদক আতাউর রহমান শ্যামল, ছাত্রলীগ নেতা শাহাদৎ হোসেন শুভ প্রমুখ। উক্ত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
