ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
প্রেমে প্রত্যাখ্যান করায় দিনে-দুপুরে কিশোরীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: Wednesday, 3 May, 2023, 11:54 AM
সর্বশেষ আপডেট: Thursday, 4 May, 2023, 5:42 PM

প্রেমে প্রত্যাখ্যান করায় দিনে-দুপুরে কিশোরীকে কুপিয়ে হত্যা

প্রেমে প্রত্যাখ্যান করায় দিনে-দুপুরে কিশোরীকে কুপিয়ে হত্যা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নেত্রকোনার বারহাট্টায় প্রকাশ্যে মুক্তি বর্মণ নামে এক কিশোরীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার (২ মে) বিকালে বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তি বর্মণ (১৬) ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে। অভিযুক্ত কাউছার (১৯) একই গ্রামের সামছু মিয়ার ছেলে। মুক্তি বর্মণের বড় ভাই লিটন বর্মণ বিকাল ৫টার দিকে বোনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

লিটন বর্মণ জানান, গুরুতর আহত অবস্থায় তার বোনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মুক্তির সহপাঠীরা জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল মুক্তি। পথিমধ্যে কাউছার এসে দা দিয়ে কোপাতে শুরু করে। এ সময় সহপাঠীরা ভয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে আহত অবস্থায় মুক্তিকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়। বিকালে সেখানে মৃত্যু হয়।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। লাশ নেত্রকোনা হাসপাতালে আছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শুনেছি, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটেছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status