ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ফের বাড়লো এলপিজির দাম
প্রকাশ: Wednesday, 3 May, 2023, 11:03 AM

ফের বাড়লো এলপিজির দাম

ফের বাড়লো এলপিজির দাম

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত এপ্রিল মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ১৭৮ টাকা। মে মাসে ৫৭ টাকা বাড়িয়ে এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়।

মঙ্গলবার (২ মে) বিইআরসির হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে। এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৫২ পয়সা।

এর আগে মার্চ মাসের এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪২২ টাকা। ফেব্রুয়ারিতে দাম ছিল এক হাজার ৪৯৮ টাকা। জানুয়ারিতে ছিল এক হাজার ২৩২ টাকা। ডিসেম্বরে ছিল এক হাজার ২৯৭ টাকা, নভেম্বরে ছিল এক হাজার ২৫১ টাকা, অক্টোবরে ছিল এক হাজার ২০০ টাকা, সেপ্টেম্বরে ছিল এক হাজার ২৩৫ টাকা, আগস্টে ছিল এক হাজার ২১৯ টাকা এবং জুলাই মাসে ছিল এক হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিল এক হাজার ২৪২ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status