|
আফ্রিকার মরুভূমিতে বাংলাদেশিসহ হাজারো অভিবাসনপ্রত্যাশী আটকা
|
![]() আফ্রিকার মরুভূমিতে বাংলাদেশিসহ হাজারো অভিবাসনপ্রত্যাশী আটকা ফলে তপ্ত মরুভূমিতে অনেকটা 'উন্মুক্ত কারাগার'- মাসের পর মাস কাটাচ্ছেন তারা। সেখানে থাকা আইভরি কোস্টের নাগরিক আবদুল করিমকে উদ্বৃত করে এএফপির রিপোর্টে জানানো হয়, স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন- নাইজারে পৌঁছার পর তারা আইওএম স্বীকৃত না থাকার বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। কিন্তু ততক্ষণে তাদের সব শেষ হয়ে গেছে। এখন বাড়ি ফিরতে তাদের কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে, অন্যথায় তাদের এ অবস্থার পরবর্তী কঠিন পরিস্থিতির জন্য অপেক্ষায় থাকতে হবে।এএফপির রিপোর্ট মতে, কিংকর্তব্যবিমূঢ় ওই অভিবাসনপ্রত্যাশিরা নাইজারের তপ্ত মরুভূমিতে হেঁটে বেড়াচ্ছেন। তাদের মধ্যে যাদের শরীরে শক্তসামর্থ্য রয়েছে তারা বর্ডার পাড়ি দিতে অগ্রসরমান। তবে দুর্বলরা আশাহত হয়ে পড়েছেন, তারা বাড়ি ফিরতে দিন গুনছেন। আলজেরিয়া থেকে বের করে দেয়া অভিবাসীরা এখন নাইজারের সীমান্তবর্তী এলাকা আসামাকায় দলবদ্ধভাবে রয়েছেন। এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দেশটির সীমান্ত এলাকায় ভিড় করেছেন। তাদের মধ্যে মালি, আইভরি কোস্ট, সিরিয়া এবং বাংলাদেশি নাগরিক আছেন এটা অনেকটাই নিশ্চিত। তবে অন্য দেশের নাগরিকও থাকতে পারেন। ইউরোপে যাওয়ার আশায় এসব মানুষ ১৫ কিলোমিটার দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়েছেন। এইমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত ট্রানজিট সেন্টার ভরে গেছে। এর বাইরে বিপুলসংখ্যক মানুষের অবস্থান গোটা এলাকাকে অস্থির করে তুলেছে। তাদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ অভিবাসনপ্রত্যাশীকে আশ্রয় দিতে পারছে আইওএম। রিপোর্ট বলছে, মানুষের চাপে আসামাকার পানির ট্যাংক খালি হওয়ার পথে। সেখানে চরম খাদ্যে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। মরুভূমির তীব্র গরম থেকে বাঁচার জন্য পর্যাপ্ত আশ্রয়শিবিরও নেই। ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হাজার হাজার অভিবাসানপ্রত্যাশী দেয়াল ও ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছেন। অভিবাসনপ্রত্যাশীদের দাবি, ইউরোপ যাত্রার আশায় আলজেরিয়া থেকে বের করে দেয়ার আগে তাদের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
