|
ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ব্যবসায়ীদের হামলা, ১০ গাড়ি ভাঙচুর
|
![]() ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ব্যবসায়ীদের হামলা, ১০ গাড়ি ভাঙচুর এ সময় ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি ও অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের আটজন। হামলার সময় ভবনে ঢুকে কিছু উত্তেজিত জনতা জুতা-স্যান্ডেল নিক্ষেপ করেছে। এছাড়া ভবনের গ্লাস ভাঙচুর করা হয়েছে। ফায়ার সার্ভিসের যে আটজন আহত হয়েছেন তারা হলেন- নুরুজ্জামান, সঞ্জয়, মেহেদী, অন্তর, আতিক, বাবুল, দিদার ও আনোয়ার ইসলাম। তাদেরকে চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে তার মধ্যে পিকআপ, অ্যাম্বুলেন্স, মিনিবাস ও ওয়াটার রেসকিউ কার রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পাই। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ৫০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল যুক্ত হয়েছে। তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না। এদিকে ভয়াবহ এই আগুন নেভাতে পানির সংকটে পড়েছে কর্মীরা। দ্রুত সেই সমস্যা সমাধানে বঙ্গবাজারের পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে। মার্কেটের দোকানিরা জানান, প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
