|
বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৩ ইউনিট
নতুন সময় প্রতিবেদক
|
![]() বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৩ ইউনিট মঙ্গলবার ৪ এপ্রিল, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ৭টা) ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুন লাগার কারণ জানাতে পারেননি। তিনি আরো বলেন, 'আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কমবেশি ৪১টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরো অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।' আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রচুর পরিমানে দাহ্য পদার্থ ও বাতাসের কারণে আগুন ভয়াবহ রূপ নিয়েছে। আগুন ও কালো ধোয়ায় চারপাশ ভরে গেছে। ইদকে সামনে রেখে ব্যবসায়ীরা প্রচুর পরিমানে কাপড় দোকানে মজুদ করেছিলেন। চোখের সামনে ব্যবসায়ীদের সকল পুঁজি পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। শেষ সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে সেনা বাহিনী এবং বিমান বাহিনীও অংশ নিয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
