|
মাথা ফাটল নাছিরের, অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের
নতুন সময় ডেস্ক
|
|
মাথা ফাটল নাছিরের, অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের নাছিরের ব্যক্তিগত সচিব রায়হান ইউসুফ বলেন, সভা শেষে তিনি প্রধান অতিথিকে নিয়ে হল থেকে বের হচ্ছিলেন। এ সময় নেতাকর্মীদের প্রচণ্ড চাপ ছিল। প্রধান অতিথি কোনো মতে বের হলেও ভিড়ের চাপে হঠাৎ কাচের দরজা ভেঙে নাছির ভাইয়ের মাথায় পড়ে। এতে তিনি রক্তাক্ত জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে জিইসি মোড়ে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই করেন। সেলাই ও প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চিকিৎসকদের পরামর্শে বাসায় নেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
