|
জ্বরঠোসা হলে কী করবেন?
নতুন সময় ডেস্ক
|
![]() জ্বরঠোসা হলে কী করবেন? জ্বরঠোসা কমানোর অনেক রকমের ওষুধ পাওয়া যায়। জীবাণুনাশক এসব ক্রিম কয়েক দিনের মধ্যেই কমিয়ে দেয় ঠোঁটের ঘা। তবে ক্রিম লাগানোর আগে একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নেয়াই ভালো। অ্যালোভেরা অল্প পরিমাণে জ্বরঠোসার ক্ষতে লাগিয়ে নিতে পারেন। এতে দ্রুত কমে আসবে ক্ষত, কমবে জ্বালাও। সহজে মুখের ঘা কমানোর আরও একটি উপায় হলো রসুনবাটা লাগানো। বাড়িতে রসুন থাকলে বেটে নিন। এবার এই বাটা রসুন ঘায়ের ওপর দিনে দু-তিনবার লাগান, প্রদাহ কমবে। জ্বরঠোসার ক্ষতের ওপর মধুও লাগাতে পারেন। এতেও উপকার পাবেন। দিনে অন্তত দুবার এভাবে মধু ব্যবহার করতে হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
