ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
‘সাকিবের পাশে দাঁড়িয়ে যোগ্যতা প্রমাণ করেছি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 March, 2023, 11:29 AM

‘সাকিবের পাশে দাঁড়িয়ে যোগ্যতা প্রমাণ করেছি’

‘সাকিবের পাশে দাঁড়িয়ে যোগ্যতা প্রমাণ করেছি’

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন ঢাকাই সিনেমার উদীয়মান নায়িকা রাজ রিপা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন রিপা। এটি নির্মাণ করেছেন আজমান রুশো।

নতুন এ বিজ্ঞাপন প্রসঙ্গে রাজ রিপা বলেন, চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। এ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পেয়েছেন বলে আমার বিশ্বাস। ডিরেক্টর রুশো ভাই, সাকিব আল হাসান ভাই ও দর্শকের প্রশংসায় আমি গর্ববোধ করছি। একজন অলরাউন্ডারের পাশে দাঁড়িয়ে আমার যোগ্যতা প্রমাণ করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি।   

গত বছরের সেপ্টেম্বরে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা যায় রাজ রিপাকে। সেখানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status