ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাবা পাকিস্তানি মা বাংলাদেশের, সন্তান ইন্ডিয়া!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 January, 2023, 8:52 PM

বাবা পাকিস্তানি মা বাংলাদেশের, সন্তান ইন্ডিয়া!

বাবা পাকিস্তানি মা বাংলাদেশের, সন্তান ইন্ডিয়া!

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন পাকিস্তানের গায়ক ওমর এশা। এতদিন গানের জন্য পরিচিতি থাকলেও, এবার সন্তানের অভিনব নাম রাখায় সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।

ওমার পাকিস্তানের নাগরিক হলেও, তার স্ত্রী বাংলাদেশের নাগরিক। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ইন্ডিয়া’। শিশুটির আসল নাম ইব্রাহিম, কিন্তু ‘ইন্ডিয়া’ নামেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়েছেন ওমর।

এ প্রসঙ্গে ওমার বলেন, ‘জন্মের পর থেকে আর পাঁচজন অভিভাবকের মতো ছেলেকে আমাদের দু’জনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন স্ত্রী। সেই থেকে আমাদের মাঝে প্রাচীরের মতো রয়ে গেছে সে। নিজের ঘর থাকার পরেও সে আমাদের মাঝে এভাবে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের মাঝখানে ছেলে ‘ইন্ডিয়া’র অবস্থান রীতিমতো সমস্যা তৈরি করছে।’

শুধু তা-ই নয়, নতুন অভিভাবকদের উদ্দেশে ওমার বলেন, ‘আমাদের মতো ঐতিহাসিক ভুল যারা করে ফেলেছেন, তাদের প্রতি আমার সমবেদনা। ভবিষ্যতে এমন ভুল করার আগে দু’বার ভাববেন।’

ওমারের রসবোধ অনলাইনবাসীর মনে ধরেছে। দেশের সীমানা ছাড়িয়ে ভাইরাল হয়েছে এই পোস্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status