ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
হাথুরুসিংহে ফেরায় কপাল পুড়ল শ্রীরামের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 January, 2023, 8:54 PM

হাথুরুসিংহে ফেরায় কপাল পুড়ল শ্রীরামের

হাথুরুসিংহে ফেরায় কপাল পুড়ল শ্রীরামের

ফের বাংলাদেশ দলের প্রধান কোচ হলেন চন্ডিকা হাথুরুসিংহে। এই শ্রীলংকান তারকা টাইগারদের প্রধান কোচ হওয়ায় কপাল পুড়ল শ্রীধরন শ্রীরামের।

ভারতীয় নাগরিক শ্রীরামকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চুক্তিভিত্তিক টেকনিক্যাল কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীরাম আসার পর রাসেল ডমিঙ্গোর কাজের পরিধি কমে যায়। তিনি প্রধান কোচ হয়েও টি-টোয়েন্টি দলের দায়িত্ব হারান। তাকে দেখভাল করতে হয় টেস্ট আর ওয়ানডে।

কোচ পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই সম্প্রতি স্বেচ্ছায় চাকরি থেকে সরে দাঁড়ান জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তারপর থেকেই গুঞ্জন ছিল জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন হাথুরুসিংহে। মাঝে আবার চাউর হয় মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রধান কোচ নিয়োগ দেওয়া না গেলে শ্রীরাম বাংলাদেশ দলের তিন ফরম্যাটের কোচের দায়িত্ব সামলাবেন।

এমন গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার জানা যায় জাতীয় দলের প্রধান কোচ হয়ে ফিরছেন হাথুরুসিংহে। তিনি টাইগারদের দায়িত্ব নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার দল নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়ে দিয়েছেন।

মঙ্গলবার ধানমন্ডিতে সংবাদমাধ্যমকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এক প্রশ্নের জবাবে বলেন, হাথুরুসিংহে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।

বিসিবি সভাপতির এ কথায় স্পষ্ট হলো- জাতীয় দলের সঙ্গে হয়তো আর কোনো সম্পর্ক থাকছে না শ্রীরামের। হাথুরুসিংহে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ায় শ্রীরামের সঙ্গে নতুন করে চুক্তি করবে না বিসিবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status