ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০১১ সালে মেসিদের ঢাকা আনতে ব্যাংক লোন নিয়েছিল বাফুফে, শোধ হয়নি এখনও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 January, 2023, 10:32 AM
সর্বশেষ আপডেট: Saturday, 21 January, 2023, 1:50 PM

২০১১ সালে মেসিদের ঢাকা আনতে ব্যাংক লোন নিয়েছিল বাফুফে, শোধ হয়নি এখনও

২০১১ সালে মেসিদের ঢাকা আনতে ব্যাংক লোন নিয়েছিল বাফুফে, শোধ হয়নি এখনও

২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে জুনে মেসিদের ঢাকায় আসার মতো আলোচনা দুই ফেডারেশনের মধ্যে এখনও হয়নি বলে জানা গেছে। ওই সফর বাস্তবায়ন করতে হলে অনেকগুলো শর্তপূরণ করতে হবে। সে শর্তগুলো সহ'জ নয়।

আলোচনায় অগ্রগতি ছাড়াই মেসিদের সফরের খবর সংবাদ মাধ্যমে বড়সড় করে আসায় বিব্রত বাফুফের বেশ কিছু কর্মক'র্তা। মেসিদের ঢাকায় আনার প্রথম শর্ত হলো অর্থের বন্দোবস্ত করা। প্রায় ১০০ কোটি টাকা বাজেটের ওই ম্যাচ আয়োজন করা কঠিন কাজ। এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল মেসিদের আর্জেন্টিনা।

সেই সফর নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, কিছু শর্ত পূরণ হলেই ওই সফর সম্ভব। যা শর্তের অন্যতম হলো অর্থ। আর্জেন্টিনা ফুটবল দলকে আনতে খরচ পড়বে ৭০ কোটি টাকা। প্রতিপক্ষ দল এবং আনুষঙ্গিক মিলিয়ে আরও ৩০ কোটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও প্রস্তুত নয়।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা, ২০১১ সালের সেপ্টেম্বরে মেসিদের ঢাকায় আনার পর যে আর্থিক ক্ষতিতে পড়েছে, তা এখনও বয়ে বেড়াতে হচ্ছে ফেডারেশনকে। ওই সময় আর্জেন্টিনাকে আনতে খরচ হয়েছিল ৪০ কোটি টাকা। খরচ মেটাতে আইএফআইসি ব্যাংক থেকে বাফুফে লোন নিয়েছিল ৮ কোটি টাকা; যা এখনও পরিশোধ হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status