|
এবার রাজশাহীতে কারিগরি শিক্ষা প্রসারে সচেতনতামূলক কর্মসূচি
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার রাজশাহীতে কারিগরি শিক্ষা প্রসারে সচেতনতামূলক কর্মসূচি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র স্কিলস-২১ প্রকল্প এ কর্মসূচির কর্মকৌশল, পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা দিচ্ছে। ‘কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ শীর্ষক এ কর্মসূচি প্রথমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকল্প সহযোগী কারিগরি শিক্ষা ও প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে এরপর তা বিভাগীয় পর্যায়ে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে এটি দেশের সবগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ, প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড ও ডিজিটাল প্ল্যাটফরম: এই তিনটি স্তরে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট। স্থানীয় পর্যায়ে কর্মকাণ্ডের মধ্যে ছিল হটস্পট কর্মসূচি ও মাইকিং ইত্যাদি। কারিগরি শিক্ষা সম্পর্কে সরাসরি তথ্য ও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে অন্তত ছয় থেকে সাতশ মানুষের কাছে। টিভেট সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ১৯ জানুয়ারী রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ একটি ক্যাম্পাস ওপেন ডে আয়োজন করা হয়। সেখানে ছিল ক্যারিয়ার ওয়ার্কশপ, দক্ষতা উন্নয়নের জন্য ওয়ার্কশপ, দক্ষতার প্রদর্শনী ও প্রতিযোগিতা, জব ফেয়ারের মতো নানা অয়োজন । প্রায় ১০০ জন শিক্ষার্থী ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। ক্যারিয়ার ওয়ার্কশপে অংশ নিয়েছিলো আরও প্রায় ১০০ শিক্ষার্থী। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে ফিতা কেটে বিভাগীয় কমিশনার জিএসজাফরউল্লাহ ক্যাম্পাস ডে উদ্বোধন করেন। সবার জন্য উন্মুক্ত এই মেলায় শিক্ষার্থীরা তাদের দক্ষতার নানা দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধমে দক্ষতা প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে সার্টিফিকেট দেওয়া হয়। সাবেক শিক্ষার্থীদের সাফল্যের অভিজ্ঞতা শুনে অনেকেই অনুপ্রাণিত হন কারিগরি শিক্ষায়। ক্যারিয়ার ওয়ার্কশপে কীভাবে টিভেট শিক্ষা পরবর্তী ক্যারিয়ার গঠন করতে হবে সে বিষয়ে আলোচনা হয়। স্থানীয় ১৯টি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও মেলায় এসে আগ্রহীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং চাকরির লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেন। নিয়োগপত্র দিয়ে আটজন টিভেট গ্র্যাজুয়েটকে চাকরি দেন নিয়োগকর্তারা আরও আটজনকে চাকরি কনফার্ম করে প্রতিষ্ঠানগুলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
