ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় আসতে চায় আর্জেন্টিনা, তবে শর্ত অনেক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 January, 2023, 9:21 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 18 January, 2023, 2:04 PM

ঢাকায় আসতে চায় আর্জেন্টিনা, তবে শর্ত অনেক

ঢাকায় আসতে চায় আর্জেন্টিনা, তবে শর্ত অনেক

কাতার বিশ্বকাপ দিয়ে বাংলাদেশকে নতুন করে চিনেছে আর্জেন্টিনা। ভক্তদের সমর্থনে মুগ্ধ হয়ে আলাদা করে বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এবং দলটির কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপ জয়ী ওই আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই পক্ষের মধ্যে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে।

বাফুফের সূত্র জানিয়েছে, বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার ব্যাপারে আর্জেন্টিনার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা।

সূত্রের মতে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চলতি বছরের জুনের আন্তর্জাতিক বিরতিতে ঢাকায় দল পাঠাতে পারবে বলে জানিয়েছে। সেজন্য বেশ কিছু শর্ত দিয়েছে তারা। যেগুলো পূরণ করতে পারলে মেসি ও তার দলকে আবারও ঢাকায় আনা সম্ভব।

বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। হাতে এখনও অনেক সময় আছে। যদি আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাওয়া যায় এবং টার্মস এন্ড কন্ডিশন পূরণে কোন অসুবিধা না হয় তাহলে জুনে মেসিদের ঢাকায় দেখা যেতে পারে।

এর আগেই একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে যে, মেসিদের ঢাকায় এনে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে সব মিলিয়ে শতকোটি টাকা খরচ হয়ে যেতে পারে। মেসিদের প্রতিপক্ষ কারা হবে, সম্মানি পাওয়ার সম্ভাবনা কেমন, নিরাপত্তা কেমন হবে, ফুটবল অবকাঠামো অর্থাৎ মাঠ, গ্যালারি সবকিছু ঠিকঠাক থাকবে কিনা এসব বিষয়ে আর্জেন্টিনার ফুটবলার অ্যাসোসিয়েশন আশ্বস্ত হলেই তারা ঢাকায় দল পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status