ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঁধাকপির ভর্তা তৈরির সহজ রেসিপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 January, 2023, 12:42 PM

বাঁধাকপির ভর্তা তৈরির সহজ রেসিপি

বাঁধাকপির ভর্তা তৈরির সহজ রেসিপি

গরম ভাতের সঙ্গে বিভিন্ন রকম ভর্তা হলে জমে বেশ। শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। এটি তৈরি করা যায় খুব অল্প সময়েই। আবার তৈরিতে উপকরণও খুব বেশি লাগে না। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক বাঁধাকপি ভর্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বাঁধাকপি কুচি- ১ কাপ

যেকোনো মাছ- ২ টুকরা

পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ৫-৬ টি

রসুন কুচি- ১ চা চামচ

শুকনো মরিচ ৩-৪ টি

সরিষার তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

বাঁধাকপি ধুয়ে কুচি করে ভাপিয়ে নিন। মাছের টুকরাগুলো ভেজে কাঁটা বেছে নিন। এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও রসুন ভেজে নিন। এরপর তাতে যোগ করুন শুকনো মরিচ। ভাজা হলে নামিয়ে নিন। এবার ভাপানো বাঁধাকপি, কাঁটা বেছে রাখা ভাজা মাছ ও অন্যান্য উপকরণ একসঙ্গে মেখে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status