ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে ঢুকে পড়লেন ভক্ত, বুকে জড়িয়ে নিলেন মাশরাফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 January, 2023, 12:14 PM

মাঠে ঢুকে পড়লেন ভক্ত, বুকে জড়িয়ে নিলেন মাশরাফি

মাঠে ঢুকে পড়লেন ভক্ত, বুকে জড়িয়ে নিলেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্সের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে ঢুকে পড়ে এক দর্শক। সোমবার (১৬ জানুয়ারি)  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে ঢাকা। ম্যাচের প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারে ইমাদ ওয়াসিমের দিলশান মুনাবিরার আউটের পরই মাঠে ঢুকে পড়ে এক দর্শক।

মাঠে ঢুকে দৌড়ে সোজা সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পায়ে পড়েন সেই ভক্ত। মাশরাফিকে কুর্নিশ করেন সেই ভক্ত। সেই ভক্তকে ধরতে আসে  মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এইসময় সেই ভক্তকে বুকে জড়িয়ে ধরেন সিলেটের অধিনায়ক।

পরে সেই ভক্তকে নেওয়া হয় পুলিশের হেফাজতে। এর আগে ২০১৬ সালে সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। এছাড়াও গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ঢুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কুর্নিশ করেছিলেন এক ভক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status