ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
দুঃস্বপ্নের রাতগুলোতে অসহায় মুখগুলো তাকিয়ে থাকে বিত্তবানদের দিকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 January, 2023, 1:06 PM

দুঃস্বপ্নের রাতগুলোতে অসহায় মুখগুলো তাকিয়ে থাকে বিত্তবানদের দিকে

দুঃস্বপ্নের রাতগুলোতে অসহায় মুখগুলো তাকিয়ে থাকে বিত্তবানদের দিকে

পৌষের শেষদিকে কনকনে ঠান্ডা বাতাসে নগরজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র শীতে ছিন্নমূল মানুষের রাত কাটে অসহনীয় দুর্ভোগে। শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। প্রাকৃতিক এই বৈরিতা থেকে বাঁচতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন অসহায় মুখগুলোর।

রাজধানীর রিকশা চালক রফিকুলের ঘর নেই। থাকেন ফুটপাতে। তীব্র শীতের রাতে তাই দুহাত তুলে অসীমের কাছে প্রার্থনা, এ বছর যেন জুটে যায় শীত নিবারনের একটি কম্বল।

রূপান্তরের ঋতুচক্রে পৃথিবী যে রং-ই ধারণ করুক না কেন খেটে খাওয়া মানুষের কাছে তা যেন ঝলসানো রুটি। গভীর রাতে শীত নিবারণে যখন সবাই লেপ-কম্বলে ওম খোঁজেন, তখন আরেক শ্রেণির মানুষের জীবন যুদ্ধটা চলে খোলা আকাশের নিচে রাস্তার পাশেই। কারও প্লাস্টিকের বস্তা আবার কারও পুরনো কাপড় দিয়ে শরীরটা ঢেকে ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার চেষ্টা।

কিন্তু হিম বাতাস যে ভেদ করে যায় সামান্য আবরণ। খানিকটা পরপরই শীতে কেঁপে ওঠে পুরো দেহ। হাড় কাঁপানো শীতে ইট-বালুর শহরে এমনই নাজেহাল অবস্থা ছিন্নমূল মানুষের।

রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও রেলস্টেশন, বিজয় সরণি, কমলাপুর রেলস্টেশন, শাহবাগ, টিএসসি, গুলিস্তান, ফকিরাপুল, ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকার ফুটপাত ঘুরে দেখা যায় অসংখ্য মানুষ ফুটপাথের ওপরই খোলা আকাশের নিচে ঘুমিয়ে রাত কাটাচ্ছেন। এদের কারোই ঘর কিংবা থাকার জায়গা নেই। নেই ভালো বিছানা।

ফল বিক্রেতাদের ফেলে দেয়া কাগজের ছেঁড়া কার্টন দিয়ে ফুটপাতে তৈরি করেছে অস্থায়ী বিছানা। পুরনো একটি কাথায় গা মুড়িয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা করতে করতেই প্রতিদিনের রাত কাটে তাদের।

কথা হয় রিকশা চালক রফিকুলের সঙ্গে। শীত নিবারণের জন্য একটি কম্বলের আক্ষেপ ঝরল তার কণ্ঠে। রফিকুলের প্রার্থনা, এ বছর যেন জুটে যায় শীত নিবারণের একটি কম্বল।

ঋতু পরিবর্তন তো আর ক্ষুধা মেটায় না, তাই রফিকুলের মতো ছিন্নমূল খেটে খাওয়া মানুষ শীতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন নতুন সূর্যের অপেক্ষায়। মেগাসিটি ঢাকার বুকে অভিজাত দালানে দামি শীতবস্ত্র বা বিলাসী খাটে শুয়ে থাকা মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, রফিকুলের মতো ছিন্নমূল খেটে খাওয়া মানুষ তখন শীতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন নতুন সূর্যের অপেক্ষায়। হাড় কাঁপানো শীতে সমাজের বিত্তবানদের প্রতি একটু সাহায্যের আবেদন তাদের।

মানবতার কাছে হার মানবে প্রাকৃতিক নিষ্ঠুরতা। মানুষের জয়গানে মুখরিত হবে পৃথিবী। এই হোক আগামীর প্রত্যয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status