|
আব্দুস এস আলিমের একক আলোকচিত্র প্রদর্শনী ২৪-২৫ ডিসেম্বর
নতুন সময় ডেস্ক
|
![]() আব্দুস এস আলিমের একক আলোকচিত্র প্রদর্শনী ২৪-২৫ ডিসেম্বর এক পর্যায়ে ফটোগ্রাফার খুঁজে পান তার বহুল প্রতীক্ষিত সেই 'পাখির ছবি'। এরকম দেশি-বিদেশি বিভিন্ন ধরনের প্রায় শ'খানেক ছবি নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে 'ডা. আব্দুস সামাদ আলিম (ইমু)-র একক আলোকচিত্র প্রদর্শনী 'দ্য উইংস অব ভাইব্র্যান্স' (Solo Bird Photography Exhibition)। যেখানে অসাধারণ সব পাখির ছবি স্থান পেয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) ও রবিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ২-এর বে'স এজ ওয়াটার-এর এজ গ্যালারী-তে বসছে এই একক ফটোগ্রাফি প্রদর্শনী। যা সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে এই পাখির ছবিগুলো দেখতে পারবেন। পাখি সম্পর্কে জানতে পারবেন। এ সম্পর্কে দেশের স্বনামধন্য ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আব্দুস সামাদ আলিম বলেন, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর আমার 'দ্যা উইংস ওব ভাইব্র্যান্স'-শিরোনামে এই একক ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের পাখির-ছবি দর্শনার্থীরা দেখতে পারবেন। দেশে বিদেশে তোলা বিভিন্ন পাখির ছবি এই প্রদর্শনীতে শোভা পাবে। সবাইকে প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বলা চলে একটি ছবি অনেক কিছুর কথা বলে। কখনও কখনও সমাজ বদলের হাতিয়ার হয়ে ওঠে এই ফটোগ্রাফি বা আলোকচিত্র। আবার আলোকচিত্রে আমরা খুঁজে পাই প্রকৃতির অপার সৌন্দর্য, বর্তমান ও হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য কিংবা হারানো বা বিলুপ্ত অনেক পাখি। এই প্রদর্শনীতে থাকবে অনেক কিছুই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
