ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যাদের জন্য ফুলকপি খাওয়া ঠিক নয়
নতুন সময় ডেস্ক:
প্রকাশ: Friday, 2 December, 2022, 2:29 PM
সর্বশেষ আপডেট: Friday, 2 December, 2022, 3:10 PM

যাদের জন্য ফুলকপি খাওয়া ঠিক নয়

যাদের জন্য ফুলকপি খাওয়া ঠিক নয়

ফুলকপিতে আছে অনেক পুষ্টি। অন্যান্য পুষ্টি উপাদান যেমন অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, ফোলেট, ভিটামিন ‘কে’ এবং ফাইবার। গ্লুকোসিনোলেটস নামক সালফারযুক্ত রাসায়নিকও রয়েছে। ফুলকপি খাওয়া ভালো, তবে কারো কারো জন্য খারাপও হতে পারে। চলুন জেনে নিই।

প্রথমেই স্বাস্থ্যগুণ সম্পর্কে জেনে নিই। সবজিটি পুষ্টিগুণে ভরপুর। এ কারণে স্বাস্থ্যের জন্যও খুব উপকারী বলে মনে করা হয়। অতিরিক্ত পরিমাণে এই সবজি খেলে হজমের সমস্যা হতে পারে। কারণ এই সবজি হজম করা খুব কষ্টকর। বিশেষ করে যখন এটি কাঁচা খাওয়া হয়। ফলে পেট ফুলে যাওয়া বা গ্যাসের সমস্যা হতে পারে।

​ফুলকপির ক্ষতিকর দিক

প্রায় সব মানুষই ফুলকপি পছন্দ করে। বিশেষজ্ঞরা বলছেন, এই সবজিতে রাফিনোজ নামক একটি পদার্থ রয়েছে। যেটি এক ধরনের কার্বোহাইড্রেট। প্রাকৃতিকভাবেই এই কার্বোহাইড্রেট কিছু সবজিতে উপস্থিত থাকে। সমস্যা হলো, এই কার্বোহাইড্রেট আমাদের শরীর ভাঙতে পারে না।

আপনি যখনই এই কার্বোহাইড্রেটসমৃদ্ধ সবজি গ্রহণ করলেন, এরপর সেটি ছোট অন্ত্র থেকে বড় অন্ত্রে চলে যায়। সব শেষে যখন তারা বৃহৎ অন্ত্রে প্রবেশ করে, তখন সেখানে থাকা ব্যাকটেরিয়া এটিকে গাজনপ্রক্রিয়া শুরু করে। এর পরেই পেটে গ্যাস তৈরি হতে পারে। ফলে পেট ফুলে যায়।

কাদের জন্য ফুলকপি খাওয়া ঠিক নয়

** থাইরয়েডের সমস্যা যাদের আছে তাদের জন্য ফুলকপি ক্ষতিকর। কারণ এতে টি-৩ এবং টি-৪ হরমোন বৃদ্ধির আশঙ্কা থাকে।

** ফুলকপিতে পটাসিয়াম বেশি থাকে। বেশি পরিমাণে খেলে রক্ত ধীরে ধীরে ঘন হতে থাকে। এতএব, যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ফুলকপি খেলে ভালো হয়।

** যে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান, তারা ফুলকপি এড়িয়ে চললে ভালো।

প্রায়ই যদি কাঁচা ফুলকপি খান, তাহলে জেনে রাখুন, কাঁচা ফুলকপিতে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি। হজমের সমস্যায় ভুগলে সব সময় রান্না করা ফুলকপি খাওয়ার চেষ্টা করুন। ফুলকপি সিদ্ধ করলে এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রায় নষ্ট হয়ে যায়। তাই এই সবজিটি সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সূত্র : এই সময়


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status