ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সমকামী-যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 December, 2022, 12:41 AM

সমকামী-যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বেশি

সমকামী-যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বেশি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে এখন পর্যন্ত ৯ হাজার ৭০৮ জন এইচআইভি ভাইরাসে সংক্রমিত। এদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৮২০ জন। এই ভাইরাসে নতুন করে সংক্রমিতদের মধ্যে সমকামী, যৌনকর্মী, শিরায় মাদক গ্রহণকারী ও বিদেশফেরত শ্রমিকরা বেশি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন। বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিপাদ্য- ‘সমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার সময় বিশেষ করে শ্রমিকদের এইচআইভিসহ নানা পরীক্ষা করা হয়। তবে তাঁরা দেশে ফেরার সময় আর স্বাস্থ্য পরীক্ষা করান না। এইডস প্রতিরোধে বিদেশ থেকে ফেরার সময়ই প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে এইচআইভি সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

এক বছরের হিসেব দিতে গিয়ে জাহিদ মালেক জানান, নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ৯৪৭ জন। এক বছরে দেশে এইডসে ২৩২ জন মারা গেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রাজেন্দ্র গোহরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status