|
শাহরুখ খানের ইহরাম পরিহিত ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() শাহরুখ খানের ইহরাম পরিহিত ছবি ভাইরাল শাহরুখের ফ্যান পেজে পোস্ট করা ছবিগুলোতে মানুষকে অভিনেতাকে ঘিরে দাঁড়াতে দেখা যায়। ওই সময় তিনি সাদা রঙের ইহরামের পোশাক পরিহিত ছিলেন। ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতার ভক্তরা তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। বুধবার একটি ভিডিও পোস্ট করে ডানকির শুটিংয়ের সময় মনোরম লোকেশন এবং উষ্ণ আতিথেয়তার জন্য সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান। ভিডিওতে তিনি বলেন, ‘সৌদিতে ডানকির শুটিং শিডিউল শেষ করার চেয়ে সন্তোষজনক আর কিছু নেই। আমাদের এমন দর্শনীয় স্থান এবং উষ্ণ আতিথেয়তা দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি রাজু স্যার এবং বাকি সহ-অভিনেতা ও কলাকুশলীদের ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক।’ ডানকিতে আরও অভিনয় করেছেন তাপসী পান্নু। এটি ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে৷ ডানকি ছাড়াও এসআরকের পাইপলাইনে ‘পাঠান’ ও ‘জওয়ান’ রয়েছে৷ পাঠান ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
