ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
ফুলবাড়ীতে প্রতিবন্ধী নাজমুলকে হুইলচেয়ার উপহার দিলেন ইঞ্জিনিয়ার সুজা
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 26 October, 2026, 5:28 PM

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নাজমুলকে হুইলচেয়ার উপহার দিলেন ইঞ্জিনিয়ার সুজা

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নাজমুলকে হুইলচেয়ার উপহার দিলেন ইঞ্জিনিয়ার সুজা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শারীরিক প্রতিবন্ধী নাজমুলের চলাচল সহজ করতে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস ছালাম সুজার পক্ষ থেকে উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকায় নাজমুলের হাতে এ হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ শিফায়েত হোসেন, সংগঠনটির সাবেক কর্মকর্তা ও শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ সরকার (চাঁদ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম স্বপন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় নাজমুলকে। তাঁর চলাচলের কষ্ট লাঘব এবং দৈনন্দিন জীবনযাপন কিছুটা সহজ করার লক্ষ্যেই এ হুইলচেয়ার উপহারের উদ্যোগ নেওয়া হয়।
 
এ ধরনের উদ্যোগকে মানবিক সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সম্মিলিত সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি তাঁদের সামাজিক অংশগ্রহণও বাড়ানো সম্ভব।
 
মানবিক সহায়তার এমন উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধ জোরদার করবে বলে আশা করছেন সচেতন মহল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status