ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
ভালুকায় ফেসবুকে মন্তব্য ঘিরে উত্তেজনা, পুলিশ হেফাজতে নারী
‎নাহিদ হাসান ইলিয়াস, মাল্টিমিডিয়া রিপোর্টার ময়মনসিংহ
প্রকাশ: Monday, 26 October, 2026, 5:22 PM

ভালুকায় ফেসবুকে মন্তব্য ঘিরে উত্তেজনা, পুলিশ হেফাজতে নারী

ভালুকায় ফেসবুকে মন্তব্য ঘিরে উত্তেজনা, পুলিশ হেফাজতে নারী

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‎
‎রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সাথী আক্তার ওই এলাকার সাথী বিউটি পার্লারের মালিক।
‎
‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সাথী আক্তারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও কয়েকজন এলাকাবাসী তাঁর বিউটি পার্লারে যান।
‎
‎এ সময় তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এরপর সাথী আক্তারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
‎
‎ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় লোকজন ওই নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status