|
লংকাবাংলা ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি
নতুন সময় ডেস্ক
|
![]() লংকাবাংলা ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট এর ফাউন্ডার ডিরেক্টর প্রফেসর ডাঃ মোঃ সালেহ আহমেদ (এমবিবিএস, এফসিপিএস, ফ্যাকো এন্ড রেটিনা স্পেশালিস্ট) এর নেতৃত্বে এক দল অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও পরীক্ষক সারা দিনব্যাপী ৩০০ জনের অধিক ব্যক্তিকে চক্ষু সংক্রান্ত যাবতীয় আনুষঙ্গিক সেবা প্রদান করেন ও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত বিনামূল্যে চক্ষু সেবা কর্মসূচি অনুষ্ঠানে জহুরুল ইসলাম সিটি সোসাইটির সহ-সভাপতি এ. কে. এম. আমিনুল হক ফারুকের সঞ্চালনায় সকল প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোস্তফা কামাল, এফসিএ; ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এন্ড ম্যানেজমেন্ট প্রধান মোহাম্মদ মাহফুজুল ইসলাম; জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জনাব কামাল হোসেন। সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান ও লংকাবাংলা ফাইন্যান্স এর ২৫ বছর পূর্তিকে বিশেষ অর্থবহ করে তুলতে লংকাবাংলা ফাউন্ডেশন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে এই ধরণের সেবামূলক কর্মসূচির আয়োজন করে আসছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
