ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ডেঙ্গুর ভয়াবহতা কমছেই না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 November, 2022, 10:50 AM

বর্তমানে এক হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন

বর্তমানে এক হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৪৭ জনের মৃত্যু হলো।

একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭৭ জন এবং ঢাকার বাইরের ২৪৬ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৩০ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে এক হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৮০০ জন।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬ হাজার ১৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছন ৫৩ হাজার ৯৫৪ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status