ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন স্থল পরিদর্শনে এমপি
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 November, 2022, 3:54 PM
সর্বশেষ আপডেট: Sunday, 27 November, 2022, 10:04 PM

বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন স্থল পরিদর্শনে এমপি

বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন স্থল পরিদর্শনে এমপি

রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন হবে বাগমারায়। আগামী ৪ ডিসেম্বর ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। 

রবিবার সকাল ১০ টায় সম্মেলনস্থল পরিদর্শন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় কাজ করছে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। 

এদিকে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা চলছে জেলা কৃষক লীগের দলীয় কার্যক্রম। সম্মেলন উপলক্ষে এরই শুরু হয়েছে তোরণ নির্মাণ।

সম্মেলন স্থল পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, সদস্য ও ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান কৃষকলীগের সভাপতি মহসিন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status