ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নিখোঁজের দুদিন পর বাগানে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 November, 2022, 11:48 AM

নিখোঁজের দুদিন পর বাগানে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

নিখোঁজের দুদিন পর বাগানে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

মাদারীপুরে নিখোঁজের দুদিন পর মৌসুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায় নদীর পাড়ের একটি বাগান থেকে মৌসুমির লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, ধর্ষণের পর মৌসুমিকে হত্যা করা হয়েছে।

নিহত মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামের মানিক হাওলাদারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীয়ার স্ত্রী।

তার চার ও পাঁচ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার (২৩ নভেম্বর) বিকেলে বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির উদ্দেশ্যে বের হন মৌসুমি। দাদির সাথে দেখা করে তিনি আর বাড়িতে ফেরেননি। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। ঘটনার দুদিন পর, শুক্রবার বিকালে স্থানীয় এক নারী নদীর পাড়ের বাগানে কাঠ কুড়াতে গিয়ে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মৌসুমির মরদেহ দেখতে পান। এরপর তিনি স্থানীয়দের খবর দেন। পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের ফলাফল এলে মৃত্যুর কারণ জানা যাবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status