ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপ শেষে দেশে ফিরল টাইগাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 November, 2022, 1:01 AM

বিশ্বকাপ শেষে দেশে ফিরল টাইগাররা

বিশ্বকাপ শেষে দেশে ফিরল টাইগাররা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা।

এদিন সকাল সাড়ে ১০টায় অ্যাডিলেড থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় লাল সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে ট্রানজিট হয়ে তারা ঢাকা এসে পৌঁছায়। তবে দলের সঙ্গে ফেরেননি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন। এ ছাড়া আরও দুজন মিরাজ ও সোহানও ফেরেননি। তারা আরও কয়েক দিন অস্ট্রেলিয়ায় থাকবেন।

বিশ্বকাপের আগে বেশ নাজুক অবস্থায় ছিল বাংলাদেশ দল। কিন্তু অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপে ১৫ বছর অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর গত ছয় আসরে খেললেও জয় অধরাই ছিল টাইগারদের। তবে এবার বিশ্বকাপে খেলতে নেমে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই জয় পেয়েছে টাইগাররা। সুপার টুয়েলভের গ্রুপ ২ থেকে প্রথম ম্যাচেই ডাচদের বিপক্ষে জয় পায় সাকিবরা। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলেও ভারত-পাকিস্তানের কাছে লড়াই করে হেরেছে সাকিবের দল।

তবুও বিশ্বকাপ যাত্রা শেষ হলেও এবার বাংলাদেশের সেরা সাফল্য ছিল বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে অধিনায়ক জানান, ফলাফলের দিক থেকে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সেরা পারফরম্যান্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status