ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
প্রবাসীদের ইমো আইডি হ্যাক, তিন মাসে ৫০ লাখ টাকা আত্মসাৎ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 November, 2022, 12:55 AM

প্রবাসীদের ইমো আইডি হ্যাক, তিন মাসে ৫০ লাখ টাকা আত্মসাৎ

প্রবাসীদের ইমো আইডি হ্যাক, তিন মাসে ৫০ লাখ টাকা আত্মসাৎ

প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে মাত্র তিন মাসেই ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হ্যাকার চক্রের হোতাসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের থেকে ১২টি মোবাইল, ১৯টি সিম ও হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একাধিক ইমো আইডি জব্দ করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রবিউল ইসলাম ওরফে রবি, আব্দুল মমিন, শহিদুল ইসলাম ওরফে শহিদ, চাঁন মোল্লা, আরিফুল ইসলাম এবং সাব্বির।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ৯ অক্টোবর কাতার প্রবাসী আবুল কাশেমের ইমো আইডি হ্যাক করে তার ভাই নুরুল ইসলামের কাছ থেকে তিন দফায় ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি ডিবি পুলিশের সহায়তা নেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি বিগত তিন মাসে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status