ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
গাড়ি আটকে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, ছাত্রদল নেতা আটক
নদুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 November, 2022, 12:44 AM

গাড়ি আটকে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, ছাত্রদল নেতা আটক

গাড়ি আটকে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, ছাত্রদল নেতা আটক

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি নেতা আ ফ ম কামাল। রোববার রাত ৯টার দিকে নগরীর আম্বরখানা বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।তার বাসা নগরের সুবিদবাজার এলাকায়।

সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির বলেন, প্রাইভেটকার আটকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতদের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

ওসি বলেন, আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামাল বলেন, কারা তাকে ছুরিকাঘাত করেছে- তা আমরা এখনো জানতে পারিনি। রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড কি না- তাও আমরা নিশ্চিত নই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status