ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ভেঙে যাচ্ছে শোয়েব-সানিয়ার সংসার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 November, 2022, 5:11 PM

ভেঙে যাচ্ছে শোয়েব-সানিয়ার সংসার

ভেঙে যাচ্ছে শোয়েব-সানিয়ার সংসার

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা জুটিকে ক্রীড়া জগতের সবচেয়ে জনপ্রিয় দম্পতি বলা হয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্কের রসায়নে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই জুটি। শোয়েব-সানিয়া দম্পতি ভালোবেসে ২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেছিলেন। তাদের কোলজুড়ে ২০১৮ সালে এক পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু দীর্ঘ ১২ বছরের সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পথে। যা নেটদুনিয়ায় ভেসে বেড়ানোর পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তাদের সমর্থক থেকে শুরু করে গোটা বিশ্বে।

শনিবার (৫ নভেম্বর) রাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডেইলি জাং’ দাবি করেছে, ‘শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার সংসার ভেঙে যাওয়ার মুখে রয়েছে। এমনকি তারা দুজনে গত কয়েক দিন ধরে আলাদা থাকছেন। তবে তাদের একমাত্র পুত্র ইজহান মির্জা মালিকের দেখাশোনা দুজনেই মিলে করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সানিয়ার একটি পোস্টে এই জুটির ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। যেখানে তিনি লিখেছেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।

শুধু তাই নয়, ছেলে ইজহানকে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন টেনিস তারকা সানিয়া। যেখানে মা সানিয়াকে চুমু খাচ্ছে পুত্র ইজহান। সেই ছবির ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।

এই পোস্টেও ঘর ভাঙার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। কিন্তু তাদের সম্পর্কের রসায়নকে উদাহরণ হিসেবেই ধরা হতো। দু’জনের সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় দিকটি ছিল কাঁটাতার।

ভারত-পাকিস্তানের পারস্পরিক সম্পর্কে বরাবরই তিক্ততার ছায়া লেগে থাকে। খেলার মাঠে তো তারা চিরপ্রতিদ্বন্দ্বী। সেই পাকিস্তানের ক্রিকেটারের গলাতেই মালা দিয়েছিলেন হায়দরাবাদের টেনিস তারকা। নিন্দকদের কথায় কান দেননি দু’জনের কেউ।

২০০৩ সালে ভারতে খেলতে গিতে প্রথম সানিয়া-শোয়েবের দেখা হয়। সেখানে সাদামাটা আলাপের পর থেকেই দু’জনের যোগাযোগের সূত্রপাত। এর ৬ বছর পর ২০০৯ তাদের মন দেওয়া নেওয়া হয়। এর পরের বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পাকিস্তানের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শোয়েব-সানিয়ার সম্পর্কের মাঝে এসেছেন তৃতীয় কেউ। শোয়েব অন্য কোনো মহিলার প্রতি আসক্ত হয়ে পড়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

তবে শোয়েব বা সানিয়া তাদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। ঘরের বাইরেও সময়টা ভালো যাচ্ছে না এই জুটির। চলতি বছর ইউএস ওপেনে খেলে অবসর নেওয়ার কথা ছিল সানিয়ার। কিন্তু চোটে পড়ে আর অংশগ্রহণ করা হচ্ছে না তার।

অন্যদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি শোয়েব। তবে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম্যান্স করে চলেছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার তাকে অন্তুর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বিবেচনা করেনি পিসিবি।

মেয়েদের ডাবলসে এক সময় এক নম্বর ছিলেন সানিয়া। তাঁর ঝুলিতে মেয়েদের ডাবলস বিভাগে রয়েছে তিনটি গ্র্যান্ড স্ল্যাম। মিক্সড ডাবলসেও জিতেছিলেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম।

শোয়েবও কোনো অংশে কম নন, ১৯৯৯ সাল থেকে পাকিস্তান ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। এক সময় দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন এই অলরাউন্ডার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status