|
জালিয়াতির মামলায় ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
|
জালিয়াতির মামলায় ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা গ্রেপ্তার জালিয়াতি করে জমি দখলের অভিযোগে গত ১ জানুয়ারি খিলক্ষেত থানায় মামলাটি করেন সাইফুল ইসলাম। মামলায় অপর আসামিরা হলেন— আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। পিবিআই তদন্ত করে কাজী এরতেজা হাসানের সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করে। এ তথ্য জানান পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ। আবু ইউসুফ বলেন, ‘খিলক্ষেতের একটি মামলা তদন্ত করতে গিয়ে এরতেজা হাসানের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’ কাজী এরতেজা একাধারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই এর পরিচালক। দৈনিক ভোরের পাতা ছাড়াও দ্য ডেইলি পিপলস্ টাইম এর সম্পাদক ও প্রকাশক তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
