|
প্রশিক্ষিত মহিলাদের ঋণদিয়ে সাবলম্বী করা জরুরী: সংসদে এনামুল হক এমপি
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রশিক্ষিত মহিলাদের ঋণদিয়ে সাবলম্বী করা জরুরী: সংসদে এনামুল হক এমপি উক্ত অধিবেশনে মহিলা বিষয়ক মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক একটি প্রশ্ন করেন। প্রশ্নে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বেকার মহিলাদের আয় বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রদান করা হয়ে থাকে। শুধু আয় বর্ধক প্রশিক্ষণ দিয়ে লাভ নেই। প্রশিক্ষণ নিয়ে দক্ষ মহিলা বসে থাকলে সে প্রশিক্ষণের কোন মূল্য নেই। প্রশিক্ষণ নিয়ে যে সকল মহিলা দক্ষ হয়েছেন তাদেরকে ঋণের ব্যবস্থা করা জরুরী। শুধু প্রশিক্ষণ বাবদ যে ভাতা দেয়া হয় তা খরচ হয়ে যায়। যে টাকা তারা কাজে লাগাতে পারে না। তাই প্রশিক্ষিত মহিলাদের প্রশিক্ষণ শেষে একটা মোটা অঙ্কের এককালীন অনুদান বা ঋণ হিসেবে প্রদান করা হলে তারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রশিক্ষণ শেষে যেন প্রশিক্ষিত মহিলারা ঋণ নিয়ে দ্রুত আত্মকর্মসংস্থান মূলক কাজে লাগতে পারে সে ব্যাপারে মহিলা বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
