ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
৮ নেতার মাধ্যমে জঙ্গিদের সাথে যোগাযোগ রক্ষা করতো বিএনপি সরকার: জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 October, 2022, 11:23 PM
সর্বশেষ আপডেট: Thursday, 27 October, 2022, 11:55 AM

৮ নেতার মাধ্যমে জঙ্গিদের সাথে যোগাযোগ রক্ষা করতো বিএনপি সরকার: জয়

৮ নেতার মাধ্যমে জঙ্গিদের সাথে যোগাযোগ রক্ষা করতো বিএনপি সরকার: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ৮ জন নেতার মাধ্যমে জঙ্গিদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতো খালেদা জিয়ার সরকার।


গতকাল বুধবার রাতে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জঙ্গিদের অর্থায়ন নিয়ে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। প্রকাশিত ভিডিওতে সজীব ওয়াজেদ জয় আরো বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার গঠনের পরপরই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, নির্যাতন, চাঁদাবাজি, লুটতরাজ ও ধর্ষণ করতে শুরু করে। এমনকি উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলোকে অর্থ ও তালিকা দিয়ে দেশ জুড়ে হত্যাযজ্ঞ চালাতে থাকে তারা। তারেক রহমানের নির্দেশনায় বিএনপির আট জন নেতার মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত খালেদা জিয়ার সরকার।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এমনকি মন্ত্রীদের চাপের কারণে পুলিশ বাহিনীর অনেক সদস্যও বাধ্য হয়েছিল জঙ্গিদের সহযোগিতা করতে। পুলিশের হাত দিয়ে জঙ্গিদের কাছে নিরাপদে অর্থ পাঠাত বিএনপি সরকারের নেতারা। এমনকি কখনো পুলিশ এই জেএমবি জঙ্গিদের গ্রেফতার করলেও সরকারের চাপে ছেড়ে দিতে বাধ্য হতো। অথবা আদালত থেকে তাদের জামিন দেওয়ার জন্য বিশেষ নির্দেশ আসত সরকারের উচ্চপর্যায় থেকে।’
৮ নেতার মাধ্যমে জঙ্গিদের সাথে যোগাযোগ রক্ষা করতো বিএনপি সরকার: জয়

৮ নেতার মাধ্যমে জঙ্গিদের সাথে যোগাযোগ রক্ষা করতো বিএনপি সরকার: জয়






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status