ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ছাত্রলীগের ১৪ নেতার বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকারের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 October, 2022, 12:20 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 October, 2022, 12:22 PM

ছাত্রলীগের ১৪ নেতার বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকারের

ছাত্রলীগের ১৪ নেতার বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকারের

গত ৭ অক্টোবর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ আবেদন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

মামলার আসামিরা হলেন- মাহবুব খান, আমিনুর রহমান, মো. নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৈকত, রনি মুহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার। এছাড়া মামলায় ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।  

এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা করেন। সেই মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় এবার ছাত্র অধিকার সভাপতি বাদী হয়ে এ মামলা করলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status