|
বিয়ের ৪ মাসেই সন্তান জন্ম, যা বললেন নয়নতারা
নতুন সময় ডেস্ক
|
|
বিয়ের ৪ মাসেই সন্তান জন্ম, যা বললেন নয়নতারা তবে এ বিষয়ে মুখ খুলেছেন নয়নতারা। জানিয়েছেন সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। তবে তারা সারোগেসির নিয়ম মেনেছেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এ অবস্থায় সারোগেসি বিতর্কে তামিলনাড়ু সরকারকে জবাব দিয়েছেন নয়নতারা। সেই সঙ্গে জানিয়েছেন কিছু চাঞ্চল্যকর তথ্যও। ![]() বিয়ের ৪ মাসেই সন্তান জন্ম, যা বললেন নয়নতারা চেন্নাইয়ের যে হাসপাতালে তাদের সন্তানদের জন্ম হয়, সেখানে গিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। নয়নতারা এবং ভিগনেশ আশ্বস্ত করেছেন, সব নিয়ম মেনেই অভিভাবক হয়েছেন তারা। এর আগে নয়নতারা ও ভিগনেশ শিবনের বাড়িতে তলব পাঠানো হতে পারে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিল। দিন কয়েক আগে এমনটিই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম। নয়নতারা এ বিতর্কে নতুন তথ্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। জানান ৬ বছর আগেই রেজিস্ট্রি বিয়ে সেরে রেখেছিলেন নয়নতারা ও ভিগনেশ। সম্প্রতি সেই হলফনামাসহ তাদের আইনি বিয়ের যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছে তারকা জুটি। ভারতের সারোগেসি (রেজুলেশন) অ্যাক্ট ২০২১ অনুযায়ী, বিয়ের পর অন্তত পক্ষে ৫ বছর কাটলে তবেই কোনো দম্পতি সারোগেসির আবেদন করতে পারে। যিনি সন্তানের জন্ম দেবেন, তাকেও হতে হবে সেই দম্পতির নিকটাত্মীয়। নয়নতারা ও ভিগনেশ সূত্রে জানা গেছে, যিনি তারকা জুটির সন্তানের জন্ম দিয়েছেন, তিনি নয়নতারার আত্মীয়। সেই নারী থাকেন সংযুক্ত আরব আমিরাতে। ৯ জুন চেন্নাইয়ে বিয়ে করেন নয়নতারা ও ভিগনেশ। দুই তারকার বিশেষ দিনের সাক্ষী ছিলেন তাদের কাছের মানুষেরা। শাহরুখ খান, এআর রহমানও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
