ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পুরুষরা মেয়েদের ৫টি বিষয় খেয়াল করে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 October, 2022, 12:29 PM

পুরুষরা মেয়েদের ৫টি বিষয় খেয়াল করে

পুরুষরা মেয়েদের ৫টি বিষয় খেয়াল করে

প্রেমের সম্পর্কে কিংবা বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে অনেকেই দেখা করে নিজেদের মধ্যে একটু বোঝাপড়া বা দূরত্ব কাটানোর চেষ্টা করেন। কোনো ছেলের সঙ্গে প্রথমবার দেখা করা মানেই একজন নারীর মনে অস্থিরতা বেড়ে যাওয়া। প্রথম দেখায় কেমন একটা ভয় ভয় কাজ করে। তারপরও প্রত্যেক নারীই চান যে, প্রথম দেখাতে যেন তাকে সব থেকে বেশি সুন্দর ও আকর্ষণীয় দেখায়।

তাই নারীরা নিজের সেরা পোশাকটি পরেন, দেখতে যেন সবচেয়ে সুন্দর লাগে সেদিকে খেয়াল রাখেন। কিন্তু আপনি জানেন কি একজন পুরুষ প্রথম দেখায় নারীর কোন বিষয়গুলো খেয়াল করেন? শুধুই কি সাজ-পোশাক? নাকি অন্য কিছু? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-

বাহ্যিক রূপ
আপনি নিশ্চয়ই বলবেন মানুষের বাহ্যিক রূপ কোনো বিষয় নয়। কিন্তু প্রথম দেখায় মানুষের বাহ্যিক রূপটাই সবার আগে দেখার অভ্যাস প্রায় সবার। পুরুষেরা খেয়াল করেন যে আপনি তার সঙ্গে প্রথবার দেখা করার জন্য কতটা প্রস্তুত হয়ে এসেছেন। আপনি মেকআপ করেছেন কি না, আপনার চুল বাঁধার ধরন, আপনি কী পরেছেন, আপনি তাকে মুগ্ধ করার চেষ্টা করছেন কি না এসব তারা লক্ষ্য করেন।

দাঁত
পুরুষরা প্রথমে নারীর দাঁত এবং মুখের দুর্গন্ধ লক্ষ্য করে। তাই নিজেকে স্মার্ট ও বুদ্ধিমতি হিসেবে উপস্থাপন করতে চাইলে দাঁতের যত্ন নিন। মুখের দুর্গন্ধ আপনার রুচিহীনতার পরিচয় হতে পারে। আপনি কথা বলার সময় সামনের মানুষেরা গন্ধের কারণে বিরক্ত হতে পারে। তাই মুখ দুর্গন্ধমুক্ত রাখুন।

আত্মবিশ্বাস
আপনি কীভাবে কথা বলছেন, আপনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন কি না, আপনি কতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলছেন এসবই পুরুষেরা খেয়াল করেন। আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছেন কি না, এমনকি আপনার তাকানোর ভঙ্গিও তারা খেয়াল করে থাকেন।

আপনি কতটা বুদ্ধিমতি
অনেক নারীর একটি ভ্রান্ত ধারণা আছে যে পুরুষেরা শুধু রূপ দেখেই নারীকে পছন্দ করেন। আসলে পুরুষেরা নারীর বুদ্ধিমত্তার দিকেও খেয়াল করেন। আপনার সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার দিকটাও তারা বিবেচনা করেন। আপনি কতটা প্রত্যুতপন্নমতি সেদিকেও তাদের নজর থাকে। তাই প্রিয় পুরুষের কাছে পছন্দের একজন হয়ে ওঠার জন্য নিজেকে বুদ্ধিমতি প্রমাণ করুন।

তার প্রতি আপনার আগ্রহ
আপনি তাকে যা জিজ্ঞাসা করেন তা অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার নিজস্ব ব্যক্তিত্ব অনুযায়ী প্রশ্ন এবং কথোপকথন চালিয়ে যেতে পারেন। আপনি যা জিজ্ঞাসা করছেন তা আপনার প্রতিফলন। আপনি যদি তার পছন্দ-অপছন্দ, বই পড়েন কি না, বেড়াতে ভালোবাসেন কি না এসব জিজ্ঞাসা না করে তার বেতন কত, গাড়ি আছে কি না এসব জিজ্ঞাসা করেন তবে তিনি আপনার ব্যক্তিত্ব সম্পর্কে সহজেই ধারণা পাবেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status