ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
খুলনায় গণসমাবেশ সফল করতে যশোর জেলা বিএনপির লিফলেট বিতরণ
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
প্রকাশ: Monday, 17 October, 2022, 12:27 AM

খুলনায় গণসমাবেশ সফল করতে যশোর জেলা বিএনপির লিফলেট বিতরণ

খুলনায় গণসমাবেশ সফল করতে যশোর জেলা বিএনপির লিফলেট বিতরণ

খুলনায় গণসমাবেশের কর্মসূচি সফল করতে যশোরে চলছে সর্বাত্মক প্রস্তুতি ও প্রচারণা। ২২ অক্টোবরের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে যশোর শহরে লিফলেট বিতরণ করেছে যশোর জেলা বিএনপি।

যশোরের চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট বাজারে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপি’র আহবায়ক নার্গিস বেগম, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এহসান-উল-হক সেতু, জেলা বিএনপি’র সদস্য সিরাজুল ইসলাম,সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status