|
সন্তান শেহজাদকে নিয়ে যা বললেন শাকিব ও বুবলী
নতুন সময় ডেস্ক
|
|
সন্তান শেহজাদকে নিয়ে যা বললেন শাকিব ও বুবলী ![]() সন্তান শেহজাদকে নিয়ে যা বললেন শাকিব ও বুবলী এর আগে কয়েক দিন ধরে শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে চলতে থাকা গুঞ্জন প্রসঙ্গে শাকিব ও বুবলী দুজনেরই পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্রও নিশ্চিত করে, মা–বাবা হয়েছেন তাঁরা। তাঁরা এও জানান, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুয়িশ মেডিকেল হাসাপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্রটি জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন। ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাঁদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজনে চলচ্চিত্রের কাজ করে গেছেন। এরই মধ্যে ২৭ সেপ্টেম্বর বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন? শেষ পর্যন্ত সত্যি সত্যি জানা গেল, বুবলী মা হয়েছেন, তাও ২০২০ সালের ২১ মার্চ। আজ শুক্রবার তাঁরা দুজন আনুষ্ঠানিকভাবে সন্তানের বিয়য়টি সামনে আনলেন। এর আগে দুই দিন ধরে দফায় দফায় কথা হচ্ছিল শবনম বুবলী ও শাকিব খানের সঙ্গে। সন্তানের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তাঁরা দুজনে বিষয়টি তাঁদের সময়মতো সবার সামনে আনবেন বলে জানান। সূত্র: প্রথম আলো |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
