|
খেলার ট্রফি ভাঙলেন ইউএনও, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
|
|
খেলার ট্রফি ভাঙলেন ইউএনও, ভিডিও ভাইরাল ![]() খেলার ট্রফি ভাঙলেন ইউএনও, ভিডিও ভাইরাল আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, শুক্রবার ফুটবল খেলায় টাইব্রেকারে একটা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় খেলায় অংশগ্রহণকারীরা বলেছিলেন, টাইব্রেকারের মধ্যে ত্রুটি আছে, আমরা আবারও খেলাটা চাই। তখন ইউএনও বক্তব্য করছিলেন। বক্তব্যের সময় ইউএনও নিজেই ট্রফিগুলো ভেঙে ফেলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলাম বলেন, ‘শুক্রবার খেলা শেষে পুরস্কার বিতরণের সময় হঠাৎ একজন এসে বললেন যে, ‘৩ গোল ৪ গোল তারা মানে না। এ সময় আমি বললাম, খেলা ফের হবে কিনা। পরে এটা নিয়ে পেছন থেকে খুব আওয়াজ শুরু হলো, তারা ট্রফি নেবে না। তারাই বলল, ট্রফি যতদিন থাকবে একটা আক্রোশ থাকবে। তারা বলল, ট্রফি ভেঙে ফেলা হোক। পরে আমি বললাম, তাহলে ঠিক আছে আপনারা মেডেলগুলো নিয়ে যান। এ সময় তারা সেগুলোও না নেওয়ার পরিস্থিতি তৈরি করে। ওরাই বলছে ট্রফিটা ভেঙে ফেলা হোক। তাই ভেঙে ফেলা হয়েছে। ওখানে বহিরাগত কিছু ছেলে এসেছিল। স্থানীয় চেয়ারম্যানও তাদেরকে চেনেন না বলে জানিয়েছেন’। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
